আদমদীঘিতে পুলিশের অভিযানে নারীসহ ৯জন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আমীঘি থানা পুলিশ বিমেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও আালতের ওয়ারেন্টমুলে এক নারীসহ ৯জনকে গ্রেফতার করেছে। গত শনিবার (১৫ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করেন।
আদমদীঘি থানা পুলিশ জানানয়, গ্রেফতারকৃতরা হলো, নিয়মিত মামলায় আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম করিমাপাাড়ার চাঁন মিয়ার ছেলে ফেরদাউস আলী, সন্দেহজনক ভাবে নওগাঁ সদরের কালিপুর কাচারিপাড়ার বিলাস চন্দ্রের ছেলে প্রভাত চন্দ্র, দেলোয়ার হোসেনের ছেলে শামীম হোসেন ও সাইফুল হোসেনের ছেলে রাহিম হোসেন, আদালতের সিআর মামলায় ওয়ারেন্টমুলে উপজেলার ডালম্বা গ্রামের নুরুল ইসলামের ছেলে মাহবুব ইসলাম বকুল, দমদমা গ্রামের দুলালের স্ত্রী শরিফুন নেছা, শখের আলীর ছেলে জিল্লুর রহমান, কদমা গ্রামের জিল্লুর রহমানের ছেলে ওমর সানি এবং নামা পোওতা গ্রামের মনজু সরদারের ছেলে বেদাউল ইসলাম। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয় নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতদের গত রবিবার দুপুরে আদারতে পাঠানো হয়েছে।