আগৈলঝাড়ায় টেস্ট পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা: লাশ উদ্ধার ও মর্গে প্রেরণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ পোস্টমর্টেমের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের বিমল ঢালীর মেয়ে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী চলতি বছর এসএসসি পরীক্ষার্থী কথা ঢালী (১৬) ওই বিদ্যালয় থেকে ২০২৭ সালে এসএসসি পরীক্ষার দেওয়ার জন্য টেস্ট পরীক্ষা দেয়। সোমবার দুপুরে বিদ্যালয় থেকে টেস্ট পরীক্ষার ফলাফল দেওয়া হয়। ফলাফলে কথা ঢালী টেস্ট পরীক্ষার বাছাইয়ে অকৃতকার্য হয়। ফলে সে নিজের উপর অভিমান করে সোমবার রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে থানার এসআই বাপ্পী কর্মকার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল মঙ্গলবার সকালে পোস্টমর্টেমের জন্য লাশ বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এঘটনায় নিহত ছাত্রীর বাবা বিমল ঢালী বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেন। যার নং-১৩ (১৭-১১-২০২৬)।