সাঁথিয়ায় সুতিজালের বাঁধ অপসারন করলেন প্রশাসন

আবু ইসহাক সাঁথিয়া*
পাবনার সাঁথিয়ায় সুতিজালের বাঁধ অপসারন করলেন প্রশাসন। গতকাল ১৬ নভেম্বর সোমবার দুপুরে কাগশ্বরী ক্যানেলের সুতিজালের বাঁধ অপসারন করা হয়।
উপজেলা মৎস্য অফিস জানান সাঁথিয়া উপজেলার নন্দনপুরের ধলারবিল, সোনাইবিল, করমজার বিল, ঘুঘুদহর কাটিদহ বিলসহ প্রায় পাঁচ-ছয়টা বিলের পানি নিষ্কাশনের জন্য পানি উন্নয়ন বোড কাগেশ্বরী নামে একটি নিশ্কাশন ক্যানেল কাটে। প্রতি বছরের ন্যায় এ বছরও এলাকার কিছু অসাধু ব্যক্তি উক্ত ক্যানেলে বাঁশ, পলিথিন, বাঁশের চাটাই দিয়ে বাঁধ দেয় সুতিজালে দিয়ে মাছ ধরার জন্য। এতে বর্ষার পানি বের হতে পার না। যার ফলে সাঁথিয়া, নন্দনপুর, ক্ষেতুপাড়া, করমজা, গোরিগ্রাম ইউনিয়নের হাজার হাজার একর জমির পানি নিষ্কাশন না হতে পেরে অনাবাদি থাকে দীর্ঘদিন। এছাড়াও রবি মৌসুমের সাঁথিয়ায় অন্যতম প্রধান ফসল পেঁয়াজ চাষ করতে বাধা হয়ে দাড়ায় জমানো পানি। এছাড়াও মাঠের পাকা ধান কাটতে পারছে না কৃষক। গম, শরিষা, ছোলা, মসুরসহ বিভিন্ন রবি মৌসুমের ফসল ফলাতে পারছে না তারা।
উক্ত কাগেশ্বরী ক্যানেলে বাঁধের বিষয়ে স্থানীয়রা জানালে উপজেলা প্রশাসন ওই বাঁধ অপসারন করে। এসময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাহিদ আল হাসান আসিফ, উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান, সাঁথিয়া থানা পুলিশ।
উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান জানান বাঁধ অপসারন করে জাল, বাঁশ, পলিথিন পুড়িয়ে দেওয়া হয়। যদি তারা আবারো বাধ দেয় তবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।