আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে আবাসিক হোটেল পরিচালনার অপরাধে দুটি প্রতিষ্ঠানে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার (১৬ আগস্ট) দুপুরে আদমদীঘির সান্তাহার পৌরসভার স্টেশন রোড এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলাম এই অর্থদন্ড করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আদমদীঘির সান্তাহার পৌরসভার রেলওয়ে স্টেশন রোড এলাকায় দীর্ঘদিন যাবত বৈধ লাইসেন্স ছাড়াই আবাসিক হোটেলের ব্যবসা পরিচালনা করে আসছিল কয়েকটি আবাসিক হোটেল প্রতিষ্ঠান। এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গত রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ওই আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন। অভিযানে হোটেল ও রেস্তোরা আইন ২০১৪ অনুযায়ী লাইসেন্স ছাড়া আবাসিক হোটেল পরিচালনার অপরাধে সান্তাহার আবাসিক হোটেলকে ২০ হাজার টাকা ও সোনারগাঁও আবাসিক হোটেল কতৃপক্ষের ৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
