জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শ্রেষ্ট মৎস্য খামারী আবারো স্বর্ণপদক পেলেন আব্দুল মহিত তালুকদার এমপি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট থেকে শ্রেষ্ট মৎস্য খামারী হিসাবে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার জাতীয় মৎস্য পদক হিসাবে স্বর্ণপদক ও সার্টিফিকেট গ্রহন করেছেন। গত রবিবার (১৬ আগষ্ট) কিশোরগঞ্জে মৎস্য অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে এই পদক গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ নেতৃবর্গ।
প্রাপ্ততথ্যে জানাযায়, চলতি ২০২৬ সালে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে জাতীয় পর্যায়ে কিশোরগঞ্জ জেলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বগুড়ার আদমদীঘি উপজেলার কালাইকুড়ি জিএম মৎস্য খামারে উন্নতজাতের পাঙ্গাস মাছ, তেলাপিয়া ও কই মাছ উৎপাদনের ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য অবদানের স্বীকৃতি স্বরুপ জাতীয় মৎস্য পদক হিসাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও মৎস্য ব্যবসায়ী আব্দুল মহিত তালুকদারকে তার অবদানের জন্য স্বর্ণপদক ও সার্টিফিকেট প্রদান করেন। ইতি পূর্বে তিনি আরো এক বার শ্রেষ্ট স্বর্ণপদক লাভ করেন।