মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
নতুন কুঁড়ি-২০২৬ এ ক্রিকেটে রাজশাহী বিভাগে চ্যাম্পিয়ন চাটমোহরের সন্তান আহমেদ সাদমান শামীম শুদ্ধ’কে সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) দুপুরে চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে অনন্য ক্রীড়া নৈপূণ্য ও অসাধারণ সাফল্যের স্বীকৃতি স্বরুপ তাকে এই সম্মাননা দেওয়া হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল মতিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার, থানার অফিসার ইনচার্জ অলিউর রহমান, বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম, এ এম জাকারিয়া, সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক, ছাত্রদল নেতা ফুলচাঁদ হোসেন শামীম, আরাফাত রহমানসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক উপস্থিত
ছিলেন।
