চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
“রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহওে উদ্বোধন করা হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬।
জাতীয় মৎস্য পক্ষ উদযাপনে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর নানা কর্মসূচি গ্রহণ করেছে।
রবিবার (১৬ আগস্ট) সকালে বের হয় বর্নাঢ্য র‌্যালী। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের (পাবনা- সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল মতিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কুন্তলা ঘোষ, বিএনপি নেতা এ এম জাকারিয়া, রবিউল করিম তারেক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হেলালুর রহমান জুয়েল, মৎস্যজীবি আবু রায়হান, মৎস্যচাষি শফিকুল ইসলাম, মৎস্য খামারী মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানে মৎস্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ৪ জনকে
পুরস্কৃত করা হয়। শেষে ছিলো বিলে মাছের পোনা অবমুক্ত।