লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটের হাতীবান্ধায় ১শত ৩০টি বোতল ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৫ আগস্ট) সকালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।
লালমনিরহাটের হাতীবান্ধা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১শত ৩০টি বোতল ফেন্সিডিল সমজাতীয় কোডেইন সমৃদ্ধ মাদকদ্রব্য ফেয়ারডিলসহ ভোলা মিয়া (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ভোলা মিয়া লালমনিরহাটের হাতীবান্ধা থানার আমঝোল গ্রামের মৃত হাবেলের ছেলে।
বুধবার (৫ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর কোম্পানী র্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল রাত ২টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন গোতামারি ইউনিয়নের আমঝোল গ্রামে একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঐ গ্রামের ভোলা মিয়ার বসত বাড়িতে তল্লাশীকালে শয়ন কক্ষের ভেতর থেকে বিশেষ কায়দায় রক্ষিত ১শত ৩০টি বোতল ফেয়ারডিল জব্দ করা হয়। পাশাপাশি মাদক ব্যবসায়ী ভোলা মিয়াকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
