কালিহাতীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি : প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭ হাজার ১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, খেসারি ও চীনাবাদাম বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ৭ হাজার ১০০ জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে সরিষা, খেসারি ও চিনাবাদামের বীজ এবং প্রয়োজনীয় সার দেওয়া হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষকদের বাদ দিয়ে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই কোনো জমি অনাবাদি রাখা যাবে না। প্রয়োজনে জমি বর্গা দিয়েও চাষাবাদ নিশ্চিত করতে হবে।