সাঁথিয়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় পানিতে ডুবে জিয়া (৪৫) নামের এক যুবকের বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় মৃত্যু হয়েছে। সে উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী গ্রামের আকবার মন্ডলের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে (৫আগষ্ট) দুপুরে বাড়ীর পাশে ডোবার পাট জাগ দিতে যায়। সন্ধ্যা হলে বাড়ী না আসায় তার স্ত্রী খোজ করতে গিয়ে পানিতে ভাসতে দেখে। স্বজনদের ডেকে স্থানীয় চিকিৎসকের নিকট নিলে মৃত ঘোষনা করেন। জিয়া মারা যাওয়ার খবর নিশ্চিত করেন তার ভাই রেজাউল।