মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারী আটক হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার মথুরাপুর থেকে শাজাহান আলী সাজা (৪৭) নামের এক মাদক কারবারিকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত শাজাহান আলী মথুরাপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। আটক মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
