চাটমোহরে ফ্যামিলি কার্ড শুমারীর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারীর জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) উপজেলা পরিষদে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারীর জন্য ১৩০ জন তথ্য সংগ্রহকারী ও ১২ জন ফিল্ড সুপারভাইজার নিয়োগ করা হবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা জানান, ১৩০ জন তথ্য সংগ্রহকারীর বিপরীতে ৮০৯ জন ও ১২ জন সুপারভাইজারের বিপরীতে ৯৮জন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ কাজ সম্পন্ন করা হচ্ছে। আগামী পহেলা আগস্ট থেকে তথ্য সংগ্রহকারিরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবেন বলে জানান এই কর্মকর্তা।