এবাদত আলী
পাবনা প্রেসক্লাবের সদস্য হবার সুবাদে এবং উন্মুক্ত কলাম লেখক হিসেবে পরিচিতি লাভ করায় বিভিন্ন অনুষ্ঠানাদিতে আমার ডাক পড়ে। সেদিন একটি ফোন এলো পাবনা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার জনাব সামিউল আলমের কাছ থেকে । তিনি মাস ব্যাপি টাইফয়েড টিকাদান বিষয়ক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে জেলা পর্যায়ে কনসালটেশন ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য অনুরোধ জানালেন। তিনি জানালেন ৯ অক্টোবর-বৃহস্পতিবার জেলা তথ্য অফিসের আয়োজনে এবং পাবনা সিভিল সার্জন অফিসের সহায়তায় ‘ টাইফয়েড টিকাদান কর্মসুচীর আওতায় কনমসালটেশন ওয়ার্কশপ’ পাবনা রশিদ হলে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে।
সেমতে সেদিন ৯ অক্টোবর- ২০২৫ মোতাবেক ২৪ আশি^ন শরতের শুস্ক আবহাওয়ায় বাসা থেকে বের হয়ে আমার বন্ধুপ্রতিম সাংবাদিক ও নাট্যকার এইচ কে এম আবু বকর সিদ্দিকের ছোট ছেলে পাবনা কলেজের প্রভাষক ও‘‘ দৈনিক যায় যায় দিন ’’ পত্রিকার সাংবাদিক আরিফ আহমেদ সিদ্দিকীর প্রাইভেট কারে চড়লাম। আবু বকর সিদ্দিকের বড় ছেলে কামাল আহমেদ সিদ্দিকীও সাংবাদিক। তাই আমরা চারজন একই কারে পাবনা জেলা পরিষদের রশিদ হলে পোঁছলাম। কথায় বলে ‘আগে গেলে সোনা পায় পিছে গেলে বাঘে খায়’ । আমরা আগে গিয়ে সোনা না পেলেও সামনের সারিতে গদি আঁটা সোফায় বসার সুযোগ লাভ করলাম। সিনিয়র তথ্য অফিসার আমাদেরকে স্বাগত জানালেন। এরপর যথারীতি ফোল্ডার, কলম, সেমিনার নোটবুক ও ওয়ার্কশপের বিষয় সংক্রান্ত তথ্যসম্বলিত কিছু গুরুত্বপুর্ণ কাগজ পত্র পেলাম। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ২০২৫ উপলক্ষ্যে সংবাদ কর্মীদের জন্য প্রণীত তথ্যাদি হতে জানা যায় যে, টাইফয়েড জ¦র একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। বিশ^ স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশে^ প্রায় ৯০ লক্ষ মানুষ টাইফয়েড জ¦রে আক্রান্ত হয় এবং এর মধ্যে প্রায় ১ লক্ষ ১০ হাজার জন মৃত্যুবরণ করে। উল্লেখ্য, আক্রান্ত ও মৃত্যুবরণকারীদের অধিকাংশই দক্ষিন এশিয়া এবং সাব-সাহারান আফ্রিকায় বসবাসকারী মানুষ। বিশ^ স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বিশে^র উন্নত দেশ সমূহে এই রোগের প্রাদুর্ভাব অনেকাংশে কম হলেও বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশে অন্যতম জনস্বাস্থ্য সমস্যা হিসেবে রয়ে গেছে। বিশে^র অন্যান্য দেশের তুলনায় টাইফয়েড জ¦রে আক্রান্তের হার বাংলাদেশে অনেক বেশি। এক সমীক্ষা অনুযায়ী ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪ লক্ষ ৭৮ হাজার জন টাইফয়েড জ¦রে আক্রান্ত হয় এবং ৮ হাজার জন মৃত্যুবরণ করে, যার মধ্যে ৬৮ শতাংশই শিশু।
টাইফয়েড জ¦র স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ। টাইফয়েড জ¦রে আক্রান্ত হলে আর্থিক ক্ষতি, দীর্ঘ মেয়াদি শারিরীক জটিলতা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আরও আশংকার বিষয় হলো টাইফয়েড রোগীর চিকিৎসায় যে সকল এন্টিবায়োটিক ব্যবহৃত হয় , তার একটি উল্লেখযোগ্য অংশ টাইফয়েড জ¦র নিরাময়ে কাজ করছেনা। অর্থাৎ টাইফয়েডের জীবাণু যেসকল এন্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে ফলে ঔষধ প্রতিরোধী টাইফয়েড জ¦রের প্রকোপ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ অধ্যায়ে বলা হয়েছে, টাইফয়েড টিকা বিশ^ স্বাস্থ্য সংস্থা দ্বারা সুপারিশকৃত এবং নিরাপদ ও কার্যকর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে ইপি আই-এর ব্যবস্থাপনায় বিনা মূল্যে এই টিকা প্রদান করা হবে।
একজন সংবাদকর্মী হিসেবে প্রত্যাশা অধ্যায়ে বলা হয়েছে, স্ব স্ব প্রতিষ্ঠানের সকল সহকর্মীর সাথে টাইফয়েড টিকার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করা। বহুল প্রচারের জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন চলমান কার্যক্রমের মাধ্যমে এই টিকার গুরত্ব তুলে ধরা। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-এর খবর ও সফলতা স্থানীয় ও জাতীয় পত্র-পত্রিকাসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের উদ্যোগ গ্রহণ করাসহ সকল পর্যায়ে ক্যাম্পেইন বিষয়ে গৃহীত বিভিন্ন প্রচার কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করার আহবান জানানো হয়েছে।
যাক এই কনসালটেশন ওয়ার্কশপে পাবনা প্রেসক্লাবের সদস্য বৃন্দ, পাবনা শহরে কর্মরত বিভিন্ন পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়াতে কর্মরত ৮৫ জন গণমাধ্যম কর্মীর উপস্থিতিতে রশিদ হল সরগরম হয়ে উঠলো। আমার পরিচিত অপরিচিত সাংবাদিকদের সঙ্গে কুশলাদি বিনিময় হলো। বিশেষ করে এক ঝাঁক তরুন সাংবাদিকের সাথে পরিচিত হতে পেরে নিজেকে ধন্য মনে হলো।(ক্রমশঃ) (লেখক: সাংবাদিক ও কলামিস্ট )।
এবাদত আলী
প্রতিষ্ঠাতা সভাপতি
আটঘরিয়া প্রেসক্লাব ও
সদস্য পাবনা প্রেসক্লাব।
তারিখ: ২৫/০৭/২০২৬
