মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) ঃ
চাটমোহর থানা পুলিশ শুক্রবার (১৭ই জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লা থেকে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল যুবলীগের দুই নেতাকে আটক করেছে| আটকৃতরা হলেন, পৌর সদরের ৩ নং ওয়ার্ড বালুচর মহল্লার পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ৩ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন সম্পাদক তাইজুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (৩৪) ও সাবেক ছাত্রলীগের উপজেলা সংগঠনিক সম্পাদক ও চাঁদ আলীর ছেলে সাদ্দাম হোসেন বাপ্পি (৩৫)|
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাঃ অলিউর রহমান জানান, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল যুবলীগের দুই নেতাকে বালুচর থেকে বিস্ফোরক মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে|
আটককৃতদের আগামীকাল ১৮ জুলাই সকালে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে|
