লাশ আনতে গিয়ে বাস ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নানীসহ নিহত ২

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
ঢাকা-পাবনা মহাসড়কের সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলার সড়াডাঙ্গী নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মোট ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সারে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায় সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের কেয়া নামে ১৪ বছর বয়সী মেয়ে কিডনি রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে মারা যান। ওই লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে বাড়ী আসতে উক্ত স্থানে পৌছালে ঢাকা থেকে পাবনাগামী যাত্রীবাহী ‘পাবনা এক্সপ্রেস’ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে কেয়ার নানী মাহমুদপুর গ্রামের ছলিম প্রামানিকের স্ত্রী বুলু খাতুন (৫৭) ও এ্যমবুলেন্সের চালক পাবনা সদরের উত্তরশালগারিয়ার জামালের ছেলে রাজু নিহত হয়েছেন।
মাধপুর হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ আইনি প্রক্রিয়া চলছে।