এবাদত আলী
২০০৮ সালের ২৯ ডিসেম্বর , সোমবার নবম জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক পর্যবেক্ষক হিসাবে পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নতুন বিশ্ববার্তার প্রধান সম্পাদক রবিউল ইসলাম রবি’ আমার সুহ্রদ সাংবাদিক এইচ, কে, এম আবুবকর সিদ্দিক, আমি এবাদত আলী, ক্যামেরাম্যান শরিফুল ইসলাম শরীফসহ এবার রওনা পষ্প পাড়া আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রের দিকে । এই কেন্দ্রে মোট ভোটারসংখ্যা ৩হাজার ৬ শ ৩৬। জনৈক সহকারি অধ্যাপক এই কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন । সুষ্ঠু ভাবে ভোটগ্রহণ করা হচ্ছে এই কেন্দ্রে । সেখান থেকে ১৩ নং মধুপুর সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্র এবং পরে সুধীর কুমার স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে পেছৈানো হলো । এই কেন্দ্রে মোট ভোটার ষংখ্যা ২ হাজার ২ শ ৬৯ জন । প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যাপক অরূপ কুমার কুন্ডু । তার বাড়ি চাটমোহর । সকাল ৮ টা থেকে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি আমাদেরকে জানালেন । আমরা নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে সাদুল্ল¬াপুর ইউনিয়নের শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যখন উপস্থিত হই তখন দুপুর ১২ টা । এই কেন্দ্রে দায়িত্ব পালনরত প্রিজাইডিং অফিসার শহীদ বুল বুল কলেজের অধ্যাপক কামরুজ্জামান । কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৭ শ ৩৭ জন । দায়িত্ব পালন রত জনৈক পুলিশ সদস্যকে বেশ হাসি খুসি দেখা গেল । ফটো সাংবাদিক শরীফ ভাই বেশ ঘটা করে কয়েকটি ছবি তুল্লেন । কেন্দ্রের বাইরে শ্রীকোল বাজারে শহিদ নামে এক ব্যক্তি একটি আইডি কার্ড দেখিয়ে অভিযোগ করেন যে এই কার্ডধারি ব্যক্তির নাম ভোটার লিষ্টে নাই । দুবলিয়া কেন্দ্রে গিয়ে দেখা গেল এখানে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন মোজাম্মেল হক । তিনি জানালেন এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫ শ ৯৩ জন । এ কেন্দ্রেও মহিলা ভোটারের উপস্থিতির হার অনেক বেশি । আমরা যখন চরতারাপুর ইউনিয়নের আড়িয়া গোয়াল বাড়ি ভোট কেন্দ্রে পৌছলাম তখন প্রায় দুপুর গড়িয়ে গেছে । প্রিজাইডিং অফিসার জহুরুল ইসলাম জানান –এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১হাজার৩শ ২১ জন । কেন্দ্রের বাইরে লোকজনের মধ্য হতে এগিয়ে এলেন মুক্তিযোদ্ধা মুসা মিয়া। তিনি আমাদের পূর্ব পরিচিত । তিনি বলে¬ন এবার এখান থেকে রাজাকার বিদায় করেই ছাড়বো।
সেখান থেকে ভাড়ারা ইউনিয়নের ভাড়ারা ভোট কেন্দ্রে পৌছে জানা গেল এখানে ইতোমধ্যেই প্রায় ৭৫% ভোট কাষ্ট হয়েছ । এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ১ শ ৪৬ , জানালেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু সাঈদ । এরপর দোগাছি স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে পৌছলাম । এই কেন্দ্রে সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে জানালেন নৌকা প্রতিকের এজেন্ট আবদুল মান্নান । তার পাশে রয়েছেন দাড়িপাল্ল¬া প্রতিকের এজেন্ট আব্দুর রশিদ । কে›্দ্েরর বাইরে কথা হলো আওয়ামী লীগ নেতা মোমতাজ উদ্দিন মন্টু, আকমল হোসেন,মোফাজ্জল হোসেন ও গোলাম আজমের সাথে । তারা নৌকার বিজয়ে আশাবাদি বলে জানালেন ।
এরপর আমাদের মাইক্রোবাস ছুটে চল্লে¬া পাবনা শহরের দিকে। কুলুনিয়া ও আরিফপুর ভোট কেন্দ্র হয়ে রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পৌছে শরীফ ভাই তার নিজের ভোট দিলেন । পাবনা শহরের বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করার পর আমরা জি,সি,আই স্কুল ভোট কেন্দ্রে গিয়ে পৌঁছলাম । এই কেন্দ্রটি ৪ দলীয় জোট প্রার্থি মওলানা আবদুস সুবহানের নিজস্ব কেন্দ্র । এই কেন্দ্রের প্রবেশ মুখে ডাইনে দেয়ালে একটি পোষ্টার লাগানো রয়েছে । তাতে লেখা আছে “যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের ভোট দিবেন না । সেক্টর কমান্ডার ফোরাম ।” কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন সরকারি এডওয়ার্ড কলেজের সহকারি অথ্যাপক মতিউর রহমান । এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৫৫ জন । কেন্দ্র অভ্যন্তরে আরো কথা হয় সহকারি প্রিজাইডিং অফিসার তোজাম্মেল হকের সাথে । কথা হয় উভয় প্রার্থীর এজেন্টদের সাথেও ।আমাদের কথার ফাঁকে মাইক্রো চালক তুষার তার নিজের ভোট প্রদান করেন ।
সাংবাদিক রবিউল ইসলাম রবির ভোট কেন্দ্র পিটি আই তে। সেখানে গিয়ে তিনি ভোট দিলেন । এর পর কাশি পুর , নাজির পুর, মালিগাছা ইউনিয়নের খোদায়ের পুর,ও রূপপুর ভোট কেন্দ্র হয়ে মালিগাছা ভোটকেন্দ্রে পৌঁছে সাংবাদিক এইচ, কে, এম আবু বকর সিদ্দিক তার নিজের ভোট প্রদান করলেন । এবার আমার ভোট প্রদানের পালা । টেবুনিয়া ওয়াসিম পাঠশালা ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান ও কেন্দ্র পরিদর্শন দুটোই হলো , যেন রথ দেখা এবং কলা বেচা দুটোই । এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৮ শ ৭২ জন । কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন জহুরুল ইসলাম । এর পর আমরা যখন দাপুনিয়া ইউনিয়নের জোত আদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে পৌঁছি তখন বিকাল পৌনে চারটা । বলতে গেলে ভোট প্রদান তখন শেষ পর্যায়ে । কেন্দ্রে ভোট সংখ্যা ২ হাজার ১ শ ৭৪ জন । প্রিজাইডিং অফিসার আমিরুল ইসলাম বলেন সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে । কেন্দ্রের বাইরে সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক ছাত্র নেতা আবদুর রাজ্জাক বলেন দেখবেন এবার নৌকা জিতবেই ।
এর পর আমরা ইসলামগাঁতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পৌঁছলাম । সেখানে ভোট গণনার প্রস্তুতি চলছে । কেন্দ্রের বাইরে অপেক্ষমান স্থানীয় আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম মন্টু এবং আলাউদ্দিন মেম্বর জানালেন যে যাই বলুক এবার নৌকার পালে যে হাওয়া লেগেছে তাতে নৌকা বিপুল ভোটে জয়লাভ করবেই। ভোট গননা শুরু হলেও কেন্দ্রগুলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষনের জন্য মির্জাপুর ও চাঁদ পুর ভোটকেন্দ্র সহ আরো কয়েকটি ভোট কেন্দ্রে যাই ।
এক সময় সন্ধ্যা ঘনিয়ে এলে আমরা নির্বাচনের ফলাফল সংগ্রহের জন্য আবার নতুন করে ব্যস্ত হয়ে পড়ি । (ক্রমশঃ)। (লেখক সাংবাদিক ও কলামিস্ট)।
এবাদত আলী
সাংবাদিক ও কলামিস্ট
প্রতিষ্ঠাতা সভাপতি আটঘরিয়া প্রেসক্লাব ও সদস্য পাবনা প্রেসক্লাব, তারিখ: ১৫/০৭/২০২৬
