সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার আর,আতাইকুলা ইউনিয়নের জামায়াত নেতা এসএম আওরঙ্গজেব মিষ্টিকে শারীরিক লাঞ্চিত করলো নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নেতা ও তার সহযোগীরা। ঘটনাটি ঘটেছে গত ১৫ জুলাই বুধবার সন্ধ্যা ছয়টা দিকে গাঙ্গুহাটি হাটখোলা নামক বাজারে। এসএম আওরঙ্গজেব মিষ্টি জামায়াত ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা কমিটির সহ সেক্রেটারী। আতাইকুলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় এসএম আওরঙ্গজেব মিষ্টি উক্ত হাটখোলা বাজারে কাঁঠাল বিক্রির সময় পার্শ্ববর্তী নন্দনপুর ইউনিয়নের বানিয়াবহু গ্রামের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত নেতা আফজাল ভাই আজাদ গাঙ্গুহাটি গ্রামের হৃদয়, নুরু জামায়াত ও বিএনপি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য অশালীন কথা বলতে থাকে। অশালীন গালাগালির প্রতিবাদ করলে তারা মিস্টিকে কিল, ঘুশি মেরে বাম চোখের ক্ষতি করে। স্থানীয়রা এগিয়ে এলে তারা বিভিন্ন ভয়ভীতি প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। এসএম আওরঙ্গজেব মিষ্টিকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এসএম আওরঙ্গজেব মিষ্টির ছেলে সাফী বাদী হয়ে উক্ত চার জনের নামে আতাইকুলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মজিবর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
