কামরুল হাসান, টাংগাইল প্রতিনিধ : টাঙ্গাইলের কুইজবাড়ী গ্রামে ব্যবসায়ীর সাথে এক নারীর দীর্ঘদিনের পরক্রীয়া সম্পর্ক ছিলো। বিষয়টি ও নারীর ছেলেরা জানার পর ব্যবসায়ীকে হত্যার করে। পরে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলায় মা ছেলেসহ ৫ আসামি গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, কুইজবাড়ী পশ্চিমপাড়ার মৃত শওকত আলীর স্ত্রী মোছা. হনুফা বেগম (৩৮), ছেলে মো. হুমায়ুন (২২), মৃত আনোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ (২৬) ও মো. বাবু (২৮), কুইজবাড়ী দক্ষিণপাড়ার মৃত রুস্তম আলীর ছেলে মো. আয়নাল হক (৫৫)।
শনিবার দুপুরে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, গত ৫ জুলাই ব্যবসায়ী মাসুদ রানার মরদেহ উদ্ধারের পর সন্দেহ করে হনুফাকে আটক করা হয়। তিনি হত্যার বিষয়টি স্বীকার করায় তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকি আসামীদের বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়। আসামীরা শুক্রবার আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। হত্যায় ব্যবহৃত একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
