রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের ইয়ার লাঞ্চিং সভা অনুষ্ঠিত

আজিম হানিফ:
১০ জুলাই শুক্রবার কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের ইয়ার লাঞ্চিং সভা অনুষ্ঠিত।
ক্লাব প্রেসিডেন্ট এডভোকেট আসমাউল হোসনা প্রভীর প্রানবন্ত উপস্থাপনায় কুরআন থেকে তেলাওয়াত করেন রো. নবীন, প্রত্যয় পাঠ করেন রো. সুমাইয়া হিমি। বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা আরসিসি অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, চার্টার্ড প্রেসিডেন্ট নয়ন দেওয়ানজী, ১৮-১৯ রোটারী বর্ষের ডিআরআর নাফিজুল আলম, ফাস্ট প্রেসিডেন্ট আবু নেছার উদ্দিন, মাঈনুল আরেফীন তমাল, পিন্টু চন্দ্র সরকার, সাবেকুন নাহার সনি, আইপিপি রাব্বী খন্দকার হৃদয়, রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার পিপি মিন্টু দে, রোটারেক্ট ক্লাব অব চিটাগং সাগরিকার পিপি শাখাওয়াত হোসেন রিয়াদ, রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা ময়নামতির পিপি নাজমুল হুদা সোহাগ, রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের ভাইস প্রেসিডেন্ট আজিম উল্যাহ হানিফ, জয়েন্ট সেক্রেটারি প্রীতম দে, ইসরাত মুনতাহা, আবদুল আলী প্রমুখ।