যশোরে ডিবির অভিযানে শুঁটকির পোটলার ভেতর থেকে ইয়াবা উদ্ধার

ইয়ানূর রহমান : যশোরে ডিবি পুলিশের অভিযানে শুঁটকি মাছের টোপলার ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ি আটক করা হয়েছে। আটক হযরত আলী বেনাপোলের সাদিপুর গ্রামের জামাত আলীর ছেলে।বৃহস্পতিবার ডিবি যশোরের এসআই কামরুজ্জামান এবং এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করে

ডিবি’র সুত্র জানায়, এ সময় নড়াইল থেকে যশোরগামী ‘অথৈয় সোহান পরিবহন’ নামের একটি বাসকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের যাত্রী হযরত আলীর কাছে থাকা একটি শুঁটকির পোটলায় লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।#