মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বাস্তবায়িত প্রদর্শনীর বারি গম ৩৩জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের খরবাড়িয়া গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মথুরাপুর ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ। বিশেষ অতিথির বক্তব্যে দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শোয়েব রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা কেএম হৃদয়,
চাটমোহর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, কৃষক মামুনুর রশীদ প্রমুখ।
বক্তরা বলেন, খোরপোশ কৃষি থেকে বানিজ্যিক কৃষিতে বদলাতে হবে।
এজন্য কৃষিতে আধুনিক জাতের ফসলের চাষের পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে অগ্রগামী করতে হবে। মাঠ দিবসের মাধ্যমে কৃষকের মাঝে এ
বার্তা ছড়িয়ে দিতে চাই।
