সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টার দিকে উপজেলা চত্ত্বর থেকে ভূমি সেবা মেলা উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ভূমি অফিসের সামনে এসে শেষ হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। এসময় আরো বক্তব্য দেন সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম, প্রেসক্লাবের আহবায়ক মীর নাজমুল বারী নাহিদ, সাবেক সভাপতি মানিক মিয়া, সমবায় অফিসার মাসুদ রানা, সহকারী ভুমি কর্মকর্তা নজরুল ইসলামসহ বিভন্ন দপ্তরের কর্মকর্তা। ভুমি সেবা ষ্টল বসিয়ে জনগনের সেবার সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।
