পাবনা হবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার — জেলা প্রশাসক আমিনুল ইসলাম

খালেদ আহমেদ :

নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ’র সঙ্গে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) রাত ৮টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার-এর সভাপতিত্বে এবং সম্পাদক জহুরুল ইসলাম-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি শিবজিৎ নাগ, প্রবীণ সাংবাদিক মতিন খান, সিনিয়র সহ-সভাপতি ছিফাত রহমান সনম ও সহ-সভাপতি এসএম আলাউদ্দিন।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, “প্রশাসনের কাজের পরিধি অনেক বিস্তৃত। অনেক সময় একাধিক গুরুত্বপূর্ণ সভা ও কার্যক্রম একসঙ্গে থাকায় তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়া সম্ভব হয় না। সাংবাদিকরা বিষয়গুলো যৌক্তিকভাবে বিবেচনা করবেন বলে আশা করি।”

তিনি আরও বলেন, “একটি সংবাদ প্রকাশের আগে অবশ্যই বস্তুনিষ্ঠতা যাচাই করা জরুরি। সঠিক ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

পাবনার উন্নয়ন সম্ভাবনার কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, “যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে পাবনা একদিন উত্তরবঙ্গের প্রবেশদ্বারে পরিণত হবে।”

পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

তিনি সাংবাদিকদের সার্বক্ষণিক যোগাযোগের সুবিধার্থে মিডিয়া অফিসারের নম্বর ব্যবহার করার আহ্বান জানান এবং বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা নির্ঘুম পরিশ্রম করে যাচ্ছে। সাধারণ মানুষ যেন নিশ্চিন্তে শান্তিতে ঘুমাতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা নিজ নিজ গণমাধ্যম ও পরিচয় তুলে ধরেন।

পরিচয় পর্ব শেষে উন্মুক্ত আলোচনায় সাংবাদিকরা আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকতার নানা সমস্যা, মাদক, অবৈধ বালু উত্তোলন, সন্ত্রাস, প্লাস্টিক জ্বালানি, প্রশাসন-পুলিশ-সাংবাদিকদের সমন্বয়সহ সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে বক্তব্য তুলে ধরেন।

ক্লাবের সংস্কৃতি সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান স্বপন ও মীর্জা আজাদ, সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা, দৈনিক সিনসা’র সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম, দৈনিক নতুন বিশ্ববার্তা’র সম্পাদক শহীদুর রহমান শহীদ, একুশে টেলিভিশনের পাবনা প্রতিনিধি আলহাজ্ব রাজিউর রহমান রুমি, দি ডেইলি মর্নিং টাচ’র সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী, দৈনিক আজকের ইতিহাস’র সম্পাদক আবু হাসনা মুহম্মদ আইয়ুব আলী, দৈনিক ইছামতি’র ব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান বিপ্লব, একাত্তর টেলিভিশনের মুস্তাফিজুর রহমান রাসেল, এটিএন নিউজের রাইসুল ইসলাম রিজভী জয়, চ্যানেল টোয়েন্টিফোরের শাহীন রহমান, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কলিট তালুকদার, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মিজান তানজিল, এটিএন বাংলার মোবারক বিশ্বাস, এনটিভি অনলাইনের জেলা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শিশির ইসলাম ও সাংবাদিক মাহফুজ আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী খালেদ হোসেন পরাগ, সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, সাবেক সম্পাদক সৈকত আফরোজ আসাদ, ক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মোস্তফা স্বতেজ, সাংবাদিক ও কলামিস্টআবু বক্কার সিদ্দিকী, সাবেক সহ সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, দি ডেইলি স্টার’র আহমেদ হুমায়ুন কবীর তপু, দৈনিক বিবৃতি’র নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ডেইলি ইন্ডাস্ট্রির সৈয়দ আখতারুজ্জামান রুমি, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু, রফিকুল ইসলাম সুইট, ক্রীড়া সম্পাদক ইমরোজ খন্দকার বাপ্পী, পাবনার সময়ের সম্পাদক শীলা চৌধুরী, পাবনার বাণী’র সম্পাদক খন্দকার আছাদুজ্জামান মিলন, ডেইলি গ্লোবাল নেশনের আব্দুস সালাম, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রেজা নাবিল, দি ডেইলি সান-এর পারভিন সুলতানা, আনন্দ টেলিভিশনের সেলিম মোর্শেদ রানা, কালবেলা’র সরকার মোহাম্মদ গোলাম ফারুক, ঢাকার ডাক’র মামুন খন্দকার, দৈনিক স্পষ্টবাদী’র প্রধান প্রতিবেদক আলাউদ্দিন বিন কাশেম ও প্রধান ফটোগ্রাফার তুহিন আব্দুল্লাহ, চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন শাহীনুর রহমান, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদসহ পাবনায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ।

সিএনএফ টিভি।