সিংড়া সাংবাদিক কল্যান ফোরামের শিক্ষা সফর ও আনন্দ ভ্রমন

সিংড়া( নাটোর) প্রতিনিধি
সিংড়া সাংবাদিক কল্যান ফোরামের আয়োজনে শিক্ষা সফর ও আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৬ মে সিংড়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন সিংড়া প্রেসক্লাব,সিংড়া মডেল প্রেসক্লাব, সিংড়া স্মার্ট প্রেসক্লাব ও চলনবিল সাংবাদিক ইউনিয়ন সহ মোট চারটি সংগঠনের প্রবীণ ও নবীন সাংবাদিকের অংশ অংশগ্রহণে সিংড়া সাংবাদিক কল্যাণ ফোরামের আয়োজনেশিলাইদহ রবীন্দ্রনাথ কুঠিবাড়ি, লালন শাহ মাজার, লালন শাহ সেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্র, হার্ডিঞ্জ ব্রিজ, মনি পার্ক এবং স্বপ্নদ্বীপ ভ্রমণ করা হয়।

শিক্ষা সফর ও আনন্দ ভ্রমনের শেষ অংশে স্বপ্নন্দীপ রিসোর্টে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম রাজু আহম্মেদ , সিংড়া স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ, চলনবিল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন আলীরাজ, মডেল প্রেসক্লাবের সম্পাদক জুলহাস কায়েম সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিক, স্মার্ট প্রেসক্লাবের সম্পাদক মুকুল হোসেন সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, একসাথে পথচলা খুবই কঠিন কাজ তবুও আল্লাহর উপর ভরসা করে মিলেমিশে চলার চেষ্টা করতে হবে এবং নিজেদের ঐক্য, সংহতি করার মাধ্যমে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি সহ সমাজের নানা অনিয়ম তুলে ধরা জন্য সম্মিলিত প্রচেষ্টার আহবান জানান।