কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে চন্দনাথ সাহা (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার কর্মকারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত চন্দনাথ সাহা টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। তিনি কালিহাতী পৌরসভার কর্মকারপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।
স্থানীয় ও পুলিশ জানায়, রোববার দুপুরে দিকে শিশুটি ঘরে গামছা আনতে গেলে একা পেয়ে লম্পট চন্দনাথ সাহা শিশুটির গোপনাঙ্গে আঙ্গুল ঢুকিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। বিষয়টি শিশু তার মাকে জানায়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত চন্দনাথ সাহাকে ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেয়।
কালিহাতী থানার ওসি তৌফিক আজম জানান, ‘শিশুটির বাবা বাদী হয়ে চন্দনাথ সাহাকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। পরে পুলিশ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। সোমবার ডাক্তারী পরীক্ষা জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
