অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে তিনটি বসতঘর সহ ৪টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস’র একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
হয়েছে। উপজেলা প্রশাসন থেকে তিনটি পরিবারকে গতকাল রোববার দুপুরে তিন বান্ডিল ঢেউটিন, নগদ অর্থ ও কম্বল বিতরণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে রোববার রাত তিনটায় আরিফ সরদারের রান্নাঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পাশাপাশি ঘর হওয়ার কারণে আরিফ সরদারের বসত ও রান্নাঘর, আউয়াল সরদার ও মান্নান সরদারের বসতঘর অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে যায়। এতে তিনটি পরিবারের ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসন সংবাদ পেয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ তিনটি পরিবারের মাঝে গতকাল রোববার দুপুরে তিন বান্ডিল ঢেউটিন, নগদ অর্থ ও কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা প্রমুখ। এছাড়াও বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
