সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত হয়েছে। সে উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে আয়েজ আলী (৬০)। দুর্ঘনাটি ঘটেছে রবিবার সকাল ৯টার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের উত্তর শোলাবাড়িয়া নামক স্থানে।
স্থানীয় সুত্রে জানা যায়, আয়েজ আলী তার ভ্যান গাড়ীতে কাঠের গুড়ি নিয়ে মাধপুর বাজারে আসতে উক্ত স্থানে পৌঁছালে ভ্যানের চাকা নষ্ট হয়ে উল্টে যায়। আয়েজ আলী কাঠের নিচে পড়ে। এলাকাবাসী অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিলে মৃত ঘোষণা করে।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আঃ লতিফ সত্যতা নিশ্চিত করেছেন।