সঞ্জু রায়, বগুড়া:
বগুড়ার গাবতলীতে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সুমন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মুচিখালী গ্রামের বাসিন্দা মো. আব্দুল করিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের জমি থেকে ছাগল আনতে যান সুমন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলেন। পরবর্তী সকল পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
