আতাইকুলা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার স্বনামধন্য আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী ভোরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে শিক্ষক মন্ডলী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন। পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারীর ভাষা শহীদ রফিক, জব্বারসহ শহীদের বিজয়গাথা দিন নিয়ে আলোচনা করেন আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আঃ রশিদ, মর্জিনা খাতুন, খ ম আক্তারুজ্জামান, সাখাওয়াত হোসেন বাবু, আশরাফুল আলম, আকমল হোসেন, ফাতেমা আক্তার প্রমুখ। শেষে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শিক্ষক মওলানা মোঃ হাফিজুর রহমান।
