ওসমান গনি, বেড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার বেড়ায় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে বেড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা জানাতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞলি অর্পণ করেন ,পাবনা -২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিবের পক্ষে বেড়া উপজেলা, পৌর বিএনপি ও পৌর ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন , বেড়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আ. সালাম মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, পৌর রিক্সা শ্রমিকের সভাপতি মঈনউদ্দীন খাজা প্রমূখ।
