সবুজ বাংলাদেশ, পরিস্কার বাংলাদেশ গড়তে হবে—— ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি

আবু ইসহাক সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
৬৮পাবনা-১ সাঁথিয়া আসনের সংসদ সদস্য ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন, সাঁথিয়া আমাদের প্রাণের স্পন্দন। সাঁথিয়া যদি দূষিত থাকে সেটা আমাদের সকলের জন্য ক্ষতিকর। পরিবেশ দূষণ এটা আমরা সারাদেশ ব্যাপি দেখছি। আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা বলেছি সবুজ বাংলাদেশ, পরিস্কার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় পৌর সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম অভিযান উদ্বোধন কালে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোকলেছুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আনিছুর রহমান, পৌর আমির হাফেজ মাওলানা আব্দুল গফুর, সাঁথিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোস্তফা কামাল মানিকসহ দলীয় নেতৃবৃন্দ।
পরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে- সাঁথিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।