জমকালো আয়োজনে নকআউট নাইট কাবাডি টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের শ্যামরারবাজার সংলগ্ন মাটে, বিশিষ্ট সমাজসেবক শেখ নুর আলম এর সার্বিক অর্থায়নে জমকালো আয়োজনে বরমান ইয়াং স্টার ক্লাবের আয়োজনে নকআউট নাইট কাবাডি টুর্নামেন্ট- ২০২৫-২৬-এর বহুল প্রত্যাশিত ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ১৭ জানুয়ারি (শনিবার) রাতে। সাংস্কৃতিক অনুষ্ঠান, জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এই আয়োজনের অর্থায়ন করেন যুক্তরাজ্য প্রবাসী শেখ নূর আলম। খেলা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিম ইমানী মিয়ার সভাপতিত্বে ও আজিজুল হক সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম.নাসের রহমান। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বকসী মিছবাহুর রহমান, একাটুনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অদুদ আলম, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু। সমাপনী খেলা শেষে বিজয়ীদের মধ্যে নগদ টাকা ও পুরস্কার বিতরণ করা হয়। খেলো শেষে- মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।