ওসমান গনি বেড়া পাবনা
পাবনার বেড়ায় বিএনপির সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার পেচাকোলা ঈদগাহ্ মাঠে হাটুরিয়া – নাকালিয়া ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল এবং শোকসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি নুর ইসলাম মোল্লার সভাপতিত্বে ও বিএনপি নেতা আহাদ সরকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা -১ আসন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি শামসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.রইস উদ্দিন আহমেদ ও উপজেলা সাংগঠনিক সম্পাদক মো.লুৎফর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ চাঁদ প্রাং, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম সায়েম সালাম , ও সাধারণ সম্পাদক এম এ সালাম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার সরকার প্রমূখ। দোয়ার মাহফিল পরিচালনা করেন উক্ত বাজার মসজিদের পেশ ইমাম মো. জালাল উদ্দিন।
