চাটমোহরে দুর্ধর্ষ গরু মহিষ চুরি হয়েছে

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে দুর্ধর্ষ গরু মহিষ চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাতে জেলা চাটমোহর উপজেলার ধানুয়াঘাটা মেঘারপাড়া গ্রামে আলহাজ শওকত আলী প্রামানিকের বাড়ী থেকে এক জোড়া মহিষ ও দুই জোড়া গরু চুরি ঘটনা ঘটেছে। প্রতিনিয়ত চুরি ঘটনায় আতংকিত রয়েছে এলাকাবাসী।
আলহাজ শওকত আলী প্রামানিক জানান, মঙ্গলবার রাত ২-৪ টার দিকে আমার বাড়ীর গোয়ালঘর থেকে এক জোড়া মহিষ ও ২ জোড়া গরু চুরি হয়ে গেছে। সন্ধ্যারাতে গরু ও মহিষ গুলোকে গোয়ালে রাখা হয়েছিল। ঘুম থেকে উঠে দেখি গোয়ালে গরু ও মহিষ গুলো নাই।ধারণা করা হচ্ছে পাকা রাস্তার সাথে বাড়ী হওয়ায় গাড়ীতে গরু ও মহিষ গুলো তুলে নিয়ে গেছে। এ ব্যাপারে ধানুয়াঘাটা পুলিশ ক্যাম্পে অভিযোগ করা হয়েছে।
ধানুয়াঘাটা কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুর রশিদ বলেন, এসব এলাকায় প্রায়ই গরু ও মহিষ চুরির ঘটঁনা ঘটছে। এর কোন প্রতিকার নাই। মানুষ আতংকে আছে।