ওসমান গনি,বেড়া(পাবনা)
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের অন্যান্য স্থানের ন্যায় পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া- নাকালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ বুধবার বাদ আসর হাটুরিয়া জগন্নাথপুর ফুটবল মাঠে এক গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। উক্ত গায়েবানা জানাজা নামাজে ইমামতি করেন হাটুরিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম। উক্ত জানাজা অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের নেত্রীবৃন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মুসল্লীগণ এ গায়েবানা জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বলে হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমএ সালাম মোল্লা এ প্রতিবেদককে জানিয়েছেন। উল্লেখ, গতকাল ৩০ ডিসেম্বর ভোর ছয়টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
