সাঁথিয়ায় কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

আবু ইসহাক সাঁথিয়াঃ পাবনার সাঁথিয়ায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরোধান (উফসী) ও বোরো ধান (হাইব্রিড) ফসলের উৎপাদন বৃৃদ্ধির লক্ষ্যে উপকারভাগী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৫ ডিসম্বর) দুপুরে উপজেলা চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনায়েদ আল সাদীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, উপজেলার ১ টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৫০০ জন কৃষককে বোরো ধান (উপসী) এর ৫ কজি বীজ ও ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি রাসায়নিক সার এবং ৪৮০জন উপকারভাগী কৃষককে কেজি বোরো ধান (হাইব্রিড) বীজ বিনামুল্যে বিতরণ করা হয়েছে।