বিজয় দিবসে আগৈলঝাড়ায় শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি,:
বিজয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিকের সভাপতিত্বে ১৬ জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সরকারী কমিশনার (ভূমি) মো. বায়জীদ সরদার, আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সেকেন্দার আলী মৃধা, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুর রহমান, উপজেলা বিএনপি সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম-আহবায়ক শাহ মো. বক্তিয়ার, শামসুল হক খোকন, আবুল মোল্লা, এনায়েত খান মনু, যুবদল নেতা আরিফ হোসেন ফিরোজ মোল্লা, হেমায়েত তালুকদার প্রমুখ।