বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নাটোরের বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের উদ্যোগে কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বড়াইগ্রাম পৌরসভা চত্ত্বরে আয়োজিত দোয়া মাহফিলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুলের সভাপতিত্বে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তায়েদুল হক বুলু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম, বড়াইগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফ আল মাহমুদ নিশাত, সাধারণ সম্পাদক নয়ন হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আজাদ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
