ইয়ানূর রহমান : যশোর পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪১ জনকে আটক করেছে পুলিশ। জেলার নয়টি থানা ও ডিবি সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে।
জেলা পুলিশ জানান, বিশেষ অভিযানে কোতোয়ালি থানা এলাকায় ১৭ জন, চৌগাছায় ২ জন, মণিরামপুরে ৩ জন, শার্শায় ২ জন, অভয়নগরে ৪ জন, কেশবপুরে ৩ জন, বাঘারপাড়ায় ৪ জন, বেনাপোলে ৪ জন এবং ঝিকরগাছায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#
