আতাইকুলা উপজেলা বাস্তবায়নের মতবিনিময় সভা

আবু ইসহাকঃ
পাবনার আতাইকুলা থানার সর্বস্তরের সুধীজনের আয়োজনে আট নভেম্বর শনিবার বিকালে আতাইকুলা উচ্চ বিদ্যালয় মাঠে আতাইকুলা থানাকে উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আলমাজ আলী সরদারের সভাপতিত্বে বাস্তবায়নের বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন ঢাকাস্থ আতাইকুলা থানা সমিতির সাধারণ সম্পাদক রমজান আলী, সদস্য আলতাব হোসেন, আব্দুর রউফ, কেএম নুরুল ইসলাম, আতাইকুলা ইউপি চেয়ারম্যান শওকত হোসেন, প্রভাষক হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা নাজমুল হক নান্নু, হাফিজুর রহমান, মুরাদ হোসেন, রফিকুল ইসলাম, ইকবাল হোসেন মাস্টার, হেলাল উদ্দিন, জামায়ত ইউনিয়ন আমীর শহিদুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন আর-আতাইকুলা, আতাইকুলা, ভুলবাড়ীয়া, লক্ষ্মীপুর, সাদুল্লাহপুর ৫ ইউনিয়নে প্রায় ২০০ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ২ লাখ লোকের বসবাস। এখানে উপজেলা করবার উপযোগী রাস্তাঘাট, জমিজমাসহ সকল অবকাঠামো কভার করে। বক্তারা উপজেলা বাস্তবায়নে কর্তৃপক্ষের নিকট জোর দাবি করেন।