সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলার পাবনা-ঢাকা সড়কের গাঙ্গুহাটি নামক স্থানে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। তিনি গাঙ্গুহাটি গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে আঃ ছালাম (৫৫)।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ বুধবার সকালে আঃ সালাম রাস্তার পাশ দিয়ে হাটছিলেন ( মর্নিং ওয়াক) । এসময় ঢাকা গামী সি লাইনের একটি বাস চাপা দিলে তিনি ঘটনা স্থলেই মারা যান। বনগ্রাম বাজারে জনতা ঘাতক বাস আটক করে। সংবাদ পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। ঘাতক বাস হাইওয়ে থানার নিয়ে আসে।
এব্যপারে মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বাস আটক করা হয়েছে।
