সাঁথিয়ায় আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষনে কৃষক প্রশিক্ষন

আবু ইসহাক সাঁথিয়া প্রতিনিধিঃ “কৃষিই সমৃদ্ধ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় ২৩ সেপ্টম্বর মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় বাংলাদেশ পেঁয়াজ উৎপাদন এলাকায় পরিবর্তিত জলবায়ুর প্রতিকুল প্রভাব প্রমশনে অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্পের আওতায় দিন ব্যাপীকৃষক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জীব কুমার গোস্বামীর সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রকল্প পরিচালক ডঃ মোঃ মাহফুজুর রহমান।
প্রশিক্ষণ শেষে গ্রীষ্মকালীন পেয়াজ সংরক্ষনের জন্য উপজেলার ৬০ জন কৃষককে সরকারি প্রণোদনার মাধ্যমে
আধুনিক এয়ার ফ্লো ” মেশিন বিতরন করা হয়। প্রধান অতিথি বলেন পেয়াজ পচনশীল ফসল হলেও কৃষক পর্যায়ে তাকে আধুনিক পদ্ধতি ব্যবহার করে দীর্ঘ দিন মজুত রেখে কৃষক যেন লাভবান হয় এতে আধুনিক এয়ার ফ্লো মেশিন কার্যকরী। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জুনায়েদ আল সাদীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নুরে আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।