ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের সেলাই মেশিন বিতরণ পাবনায়

খালেদ আহমেদ :

ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা, অধ্যাপক ডাঃ ইফতেখার মাহমুদ এর আয়োজনে অসচ্ছল দুইজন নারীর কর্মসংস্থানের লক্ষে প্রত্যেককে একটি করে পাবনায় ২টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় সদর হাসপাতাল রোডে নিজ বাড়ি পারিজাত ডায়াগনষ্টিক সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সুজানগর এলাকার গৃহীনি মৌসুমি খাতুন ও একদন্ত এলাকার শিক্ষার্থী চায়না খাতুন নামের দুইজন কাজ জানা নারীকে এ মেশিন বিতরণ করা হয়।

এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক ডা. ইফতেখার মাহমূদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির।

কবির বলেন এধরনের কাজে আমাকে ডেকে এনে সম্মানিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশ থেকে দুর্নীতি দুর করলে এধরনের সহযোগিতা করার আর প্রয়োজন হবেনা। রাষ্ট্রের টাকা লুটে নিয়ে যারা আজ দেশের মানুষের অধিকার বঞ্চিত করছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনলে এসকল কাজ জানা নারীরা করো সহযোগিতা ছাড়াই নিজের পায়ে দাঁড়াতে পারবে। ইছামতি নদী প্রসঙ্গে তিনি এই উদ্ধার আন্দোলনের সভাপতি এসএম মাহবুব আলম যে দুঃসাহসিক ভুমিকা রেখেছেন তার ভুয়সী প্রশংসা করেন।

রোটারি ক্লাব অব রূপকথার পাস্ট প্রেসিডেন্ট খায়রুজ্জামান আহমেদ অরুন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক সিনসা’র সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম, রোটারি ক্লাব অব রূপকথার প্রেসিডেন্ট আশরাফুল হোসেন খান মিলন, পাস্ট প্রেসিডেন্ট কেএম ফয়সাল মুর্শেদ টিটু, সন্ধানী ডোনার ক্লাবের সর্বোচ্চ (৭০ বার) রক্তদাতা সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আসাদুজ্জামান খোকন, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সহ সভাপতি রইস উদ্দিন, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, বেলা নেটওয়ার্ক সদস্য শফিক আল কামাল, রোটার‍্যাক্ট ক্লাব অব রূপকথার প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন সোহেল, ডেফোডিলের পরিচালক হামিদুল ইসলাম, সাব্বির হোসেন রিপন, আব্দুল মজিদ প্রমুখ।

উপকারভোগী মৌসুমি ও চায়না তাদের অনুভূতি ব্যক্ত করেন।

মৌসুমি খাতুন বলেন আমি এখনও ছাত্রী। কাজ শিখেছি, মেশিনের অভাবে কিছু করতে পারছিনা। আমি এটার দ্বারা অন্যান্য অসচ্ছল নারীদের অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করবো।

একদন্ত এলাকার চায়না খাতুন বলেন, আমি কাজ জানি অভাবের কারণেই নিজেকে প্রমান করতে পারিনি। এখন আমি এটা পেয়ে খুব উপকৃত হলাম। ইফতেখার স্যার সুস্থ ও বেঁচে থাকুক যাতে এভাবেই সকলের উপকার করতে পারেন।

অনুষ্ঠান শেষে নিজ নিবাসের ২য় তলায় কেক কেটে, শুভেচ্ছা বিনিময় ও হরেক রকম সুস্বাদু খাবার গ্রহণ করে ডা. ইফতেখার মাহমূদ এর শুভ জন্মদিন উদযাপন করা হয়।