কবি পলাশ দেবনাথ-কে ‘‘কবিমঞ্চ অ্যাওয়ার্ড-২০২৫’’ প্রদান

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : স্বামীর বাড়ি সিরিজের জনপ্রিয় লেখক, কবি পলাশ দেবনাথ-কে ‘‘কবিমঞ্চ অ্যাওয়ার্ড-২০২৫’’ প্রদান করা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর ২০২৫ইং রোজ শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিতে অনুষ্টিত কবি পুলক কান্তি ধর সম্পাদিত কবিমঞ্চ পত্রিকার ১৯তম বর্ষপূর্তী উপলক্ষে বিশেষ আয়োজনে কবিকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তিনি বর্তমান সময়ের সুপরিচিত নাম এবং স্বামীর বাড়ি সিরিজের জনপ্রিয় লেখক। পলাশ দেবনাথ কবিতায় আন্তর্জাতিক পর্যায়ে সম্মাননা অর্জন করা সহ ‘‘চারণ কবি’’ উপাধি লাভ করেন। ১ম কাব্যগ্রন্থ ‘‘বেলা শেষে’’-২০২০ সালে প্রকাশিত হয়। একজন সাহিত্য ও সংস্কৃতিকর্মী হিসেবে দেশ ও দেশের বাহিরে বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে যোগদান করে থাকেন। উক্ত অনুষ্ঠানে কবি শিব প্রসন্ন ভট্টাচার্য্যরে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদিক ডা: ছাদিক আহমদ। সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন- অ্যাড. সুনীল কুমার দাশ, রসময় সূত্রধর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আব্দুল অদুদ, লেখক গবেষক সৈয়দ কামাল আহমেদ বাবু ও কবিমঞ্চের সম্পাদক পুলক কান্তি ধর। পলাশ দেবনাথ সহ আরো নয়জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন- শিক্ষায় ধীরাজ ভট্টাচার্য্য দুলাল, সংগীতে সাইফুল্লাহ খান, কবিতায় অঞ্জন ভৌমিক, মুজাহিদ আহমদ, পলাশ দেবনাথ, গোপাল চক্রবর্তী, মিনারা আজমী, কমলা কান্ত রাজভর, নৃত্যে বন্দনা দাস, প্রাপ্ত দেব প্রীতম।