খালেদ আহমেদ :
পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের আয়োজনে এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশীদের অর্থায়নে পাবনার আর্থিক অসচ্ছল ৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় দক্ষিণ রাঘবপুর, হাজী ইঞ্জিনিয়ার আবুল কাশেম মহিলা আলিম মাদ্রাসা প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ফারজানা আক্তার রুমা, রঞ্জিতা পারভীন, মায়েশা ইয়াসমিন, রিনা খাতুন ও রুপন্তী আফরোজকে এ মেশিন বিতরণ করা হয়।
বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবিরের সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি ও দৈনিক সিনসা’র প্রকাশক ও সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম।
মাহবুব বলেন পাবনার উন্নয়নে কাজ করতে গেলেই বাঁধা। ইছামতি নদী খনন কাজ এখন থেমে গেছে। বর্তমানে দেড়শর মতো মামলা ঝুলছে। নদী এখন উদ্ধার হবে কিনা বলতে পারছিনা। কানার হাতে আয়না দেয়ার মতো অবস্থা আমাদের পাবনার।
সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদের সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, পাবনা জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খাঁন, এআর ফ্লাওয়ার মিলের সত্বাধিকারী আলহাজ্ব আওকাত হোসেন, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারেক, পাবনা জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ, মাসপো গ্রুপের উপ ব্যবস্থাপক আলিমুজ্জামান বিশ্বাস পনি, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী ও এডওয়ার্ড কলেজের সাবেক এজিএস এনামুল হক পলাশ।
উপস্থিত ছিলেন
পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সহ সভাপতি রইস উদ্দিন, সদস্য খন্দকার শফিকুর রহমান লালু, মারুফ আহমেদ, আফরোজ আলম মুন্না, এসএম রিসন রাজিব, মুস্তাফিজুর রহমান বিদ্যুৎ, পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, বাংলা স্টার পরিবহনের স্বত্বাধিকারী ইমরান হোসেন, ১১ নং পৌর ওয়ার্ডের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলমগীর হোসেন, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য আব্দুল্লাহ হোসেন, জেলা তারেক জিয়া পরিষদের যুগ্ন আহ্বায়ক জুব্বার প্রামানিক, বন্ধু কল্যান ফাউন্ডেশনের সভাপতি কায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, কোষাধক্ষ মোল্লা সেলিম, নির্বাহী সদস্য আজিজুল মোল্লা, শাহীনুর রহমান শামিম, হীরা, ক্যামেরা বিক্রয় ডটকমের সত্বাধিকারী সুলাইমান হোসেন, এডওয়ার্ড কলেজ ছাত্র প্রতিনিধি আশরাফুল ইসলাম রাফি, এনসিপি নেতা স্বার্থক হোসেনসহ জেলা পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের আরও অনেক নেতা কর্মী।
বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু হানিফ স্বপন অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধায়ন করেন।
