গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। রবিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পর্যায়ের ওই খেলা শুরু হয়।
উদ্বোধন শেষে একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নের ক্রীড়ামোদি শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। খেলাগুলোর মধ্যে কাবাডি, হ্যান্ডবল, ফুটবল, দাবা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আক্তার, একাডেমিক সুপারভাইজার বজলুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ২৫ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হবে।#
