সাঁথিয়ায় ক্রীটনাশকের দুই দোকানে ৬০ হাজার টাকা জরিমানা

আবু ইসহাক সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা বাজারে দুইটি ক্রীটনাশকের দোকানে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ক্রীট নাশক রাখার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। সোমবার দুপুর ১২ টায় অভিযান চালানো হয়।
আমন রোপার ভরা মৌসুমে অসাধু ব্যবসায়ীরা ভেজাল ও নকল ক্রীটনাশক বাজারজাত করনে সক্রিয় থাকায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না ও উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব গোস্বামী পহেলা সেপ্টেম্বর দুপুরে উপজেলার আতাইকুলা বাজারে জটিকা অভিযান চালান। এসময় ভেজাল, নকল ও মেয়াদ উত্তীর্ণ ক্রীটনাশক রাখার দায়ে ট্রেডার্সে  ত্রিশ হাজার টাকা  ও একই অপরাধে সুজন ট্রেডার্সে ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা জোনায়েদ আল সাদীসহ থানা পুলিশ ও অন্যান্য কৃষি অফিসার। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অনেজ ক্রীট নাশকের দোকান বন্ধ করে চলে যায়। উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, ভরা আমন মৌসুমে অসাধু ব্যবসায়ীূের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।