নাটোর প্রতিনিধি
নাটোরে দলের শৃংখলা ভঙ্গ ও কেন্দ্র ঘোষিত দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকার দায়ে জেলার আটি পৌরসভা ও কয়েকটি উপজেলা পর্যায়ের আহবায়ক ও যুগ্ম আহবায়কসহ বিভিন্ন পর্যায়ের ৫৭জন নেতাকে এক সাথে শোকজ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার রাতে পাঠানো এই শোকজ নোটিশে আগামী তিন দিনের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার ও সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের সাথে দলীয় কার্যালয়ে সাক্ষাত করে জবাব দিতে বলা হয়েছে। শোকজ প্রাপ্তদের মধ্যে রয়েছে, নাটোর সদর উপজেলা আহবায়ক আফরোজ তালুকদার, যুগ্ম আহবায়ক আসলাম শেখ ও জাহিদুল ইসলাম। গুরুদাসপুর উপজেলা যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শরিফ, সিরাজুল ইসলাম, হাবিরুর রহমান লিটন, সিংড়া উপজেলা যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সুলতালুন আরেফিন কাজল, আকরামুল ইসলাম রনি ও রেজাউল করিম বাবু। নলডাঙ্গা উপজেলা যুগ্ম আহবায়ক মিজানুর রহমান জসিম, জনি হোসেন, রফিক উদ্দিন ও মাসুদ রানা। এ ছাড়া নাটোর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের পাঁচ যুগ্ম আহবায়ক, গুরুদাসপুর পৌরসভার পাঁচ যুগ্ম আহবায়ক, নলডাঙ্গা পৌরসভার সাত যুগ্ম আহবায়ক, সিংড়া পৌরসভার পাঁচ যুগ্ম আহবায়ক,গোপালপুর পৌরসভার আহবায়ক জাহাঙ্গীর হোসেনসহ সাত যুগ্ম আহবায়ক, বনপাড়া পৌরসভার তিন যুগ্ম আহবায়কএবং বাগাতিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বকর সিদ্দিকসহ সাত যুগ্ম আহবায়ককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।
