চাটমোহরে বিয়ের প্রলোভনে দেহ ব্যবসায় জড়িত আরো একজন আটক, জেল হাজতে প্রেরণ

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল রায়নগর গ্রামের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে বিয়ের প্লোভনে ধর্ষণ ও তাঁকেদিয়ে দেহ ব্যবসা করানোর অভিযোগে জড়িত আরো একজনকে আটক করেছে চাটমোহর থানা ও হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
রবিবার ( ৩১ আগস্ট) দুপুরে আসামি নাসির উদ্দিন কে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃত আসামি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ধামাইচ  চর-কুশাবাড়ী গ্রামের জহরদি মোল্লার ছেলে নাসির উদ্দিন (২৩)।
হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আতিকুর রহমান জানান,  শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে আসামি নাসির উদ্দিন কে চাটমোহর থানা ও হান্ডিয়াল পুলিশ তদন্তের যৌথ অভিযানে মান্নান নগর এলাকা থেকে আটক করে। তাঁকে চাটমোহর থানায় পাঠানো হয়েছে।
উপজেলার হান্ডিয়াল রায়নগর গ্রামের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে (১৪) কে বিয়ের প্লোভনে ধর্ষণ ও তাঁকে দিয়ে দেহ ব্যবসা করানোর অভিযোগ উঠে।
ভুক্তভোগী মেয়ের পিতা ২৯ আগস্ট চাটমোহর থানায় মামলা দায়ের করেন। এদিন রাতেই এ মামলায় প্রধান আসামি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মহেশরৌহালী গ্রামের মৃত তসলিম হোসেনের ছেলে নাঈম হোসেন (২৫) কে আটক করে জেল হাজতে পাঠান চাটমোহর থানা পুলিশ।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম  জানান, এ ঘটনায় চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেছেন মেয়েটির পিতা।
 মামলার আলোকে পুলিশ অভিযান চালিয়া ঘটনায় জড়িত নাসির উদ্দিন নামীয় আসামি কে আটক করেছে। তাঁকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।