আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ার আদমদীঘি উপজেলার অসহায় বিএনপি ও শ্রমিকদলের নেতা ও বিদ্যুৎ পৃষ্টে নিহত নেতার পরিবারদের চিকিৎসা সহায়তার জন্য ব্যক্তিগত তহবিল হতে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার (১৬ জুলাই) বিকেলে আদমদীঘি উপজেলার শাঁওইল বাজারের কাঞ্চনপাড়ার বিএনপি নেতা চাঁন মিয়া, বিনাহালী গ্রামের শ্রমিকদল নেতা হাফিজার রহমান ও সান্দিড়া গ্রামের বিএনপি কর্মী বিদ্যুৎ পৃষ্টে নিহত হওয়ায় শ্রী নন্দর পরিবারকে এই মানবিক সহায়তা প্রদান করেন আদমদীঘি উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ। এ সময় উপস্থিত ছিলেন. আদমদীঘি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি বুলবুল হোসেন ঠান্ডু, নশরতপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, আদমদীঘি উপজেলা যুবদল নেতা এস.এম সোহেল রানা, রুহুল আমিন, মুরাদ হোসেন, কৃষকদলের যুগ্ম আহবায়ক রুবেল সরকার, নশতরপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ স্থানীয় নেতাকর্মিরা।
মিনহাজুল ইসলাম মিনহাজ বলেন, এই নগদ অর্থ সহায়তা নিজ তহবিল থেকে চলমান থাকবে। এছাড়া আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান শুধু রাজনৈতিক নেতানন, তিনি একজন মানবিক মানুষ। নেতাকর্মীদের যে কোনো দুর্দিনে তিনি পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন।
